আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর: কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিমের পিতা মমতাজ উদ্দিন আহমেদের জানাজা নামাজ আজ রোববার সকাল এগারোটায় কোহিনূর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার রাতে কাপাসিয়া সদরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তরগাঁওয়ের পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজের আনুষ্ঠানিকতার পরিচালনা করেন ছোটভাই বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু। জানাজা নামাজ পড়ান দেওনা দাওয়াতুল হক মাদরাসার বড় হুজুর অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দুলাল। এর পূর্বে জানাজায় উপস্থিত মুসুল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন মরহুমের পুত্র মাহবুব উদ্দিন আহমেদ সেলিম। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান সিকদার প্রমুখ। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
কাপাসিয়া উপজেলা আ’লীগ নেতার পিতা ইন্তেকাল
আপডেট :April 28, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
