Skip to content

গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর: গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ১৪০৭) আয়োজনে কাপাসিয়া বাস টার্মিনালে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায় আয়োজিত র‌্যালিটি কাপাসিয়া বাস ট্রার্মিনাল থেকে শুরু হয়ে কাপাসিয়া বাজার, উপজেলা হয়ে বাস ট্রার্মিনালে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন, কাপাসিয়া ট্রাক শ্রমিক, নির্মাণ শ্রমিক, রং মিস্ত্রী শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক অংশগ্রহণ করে। বাস ট্রার্মিনালে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ—সভাপতি ফারুখ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তন জুয়েল ফকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করির মাষ্টার, মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, এম.এইচ নোমান, মেহেদী হাসান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, আকরাম হোসেন, মোঃ জালাল উদ্দিন, বাবুল খান, মজনু, মোঃ ফারুখ, বেলায়েত হোসেন প্রধান, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, ইউসুফ জামান, সাইফুল ইসলাম প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন, গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পরিচালনা পর্ষদের মাসুদ রানা, সোহেল বন্দকশী, মজনু প্রধান, শামীম, ফরিদ খান, ইসলাম উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫