স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতা কর্মীরা।
শুক্রবার(২ মে) বিকেলে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, এই অবৈধ সরকার গত সংসদ নির্বাচনের মত উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে। গত সংসদ নির্বাচনের মত জনসাধারণ উপজেলা নির্বাচনেও ভোট দানে বিরত থাকবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং থাকবে। জনগণের পক্ষে আমরাই বিজয়ী হবো।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমান, মোহাম্মদ আজাহার, যুবদল নেতা আলামিন, কাউসার মোল্লা, জাহাঙ্গীর সিকদার, রফিকুল ইসলাম রবিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জুলহাস প্রমুখ।
গাজীপুরে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
আপডেট :May 4, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
