Skip to content

কৃষিতে যে দেশ যত উন্নত, বিশ্বে সেই দেশ তত সমৃদ্ধশালী: প্রতিমন্ত্রী রিমি


আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, শুধু অ¯্র আর গুলাবারুদ থাকলেই উন্নত সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ হওয়া যায় না বরং কৃষিতে যে দেশ যত উন্নত সেই দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র যে রাষ্ট্রে ঘোষণা দিতে পারে আমার উৎপাদিত খাদ্য দিয়েই আমার দেশ চলবে। তাই বিশ্বের উন্নত দেশগুলো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। আমাদের দেশের স্বার্থে কৃষির প্রতি গুরুত্ব দিতে হবে। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমাদের বঙ্গবন্ধু ও বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষির উপর সর্বচ্চ গুরুত্ব দিতে হবে তবেই তা বাস্তবায়ন সম্ভব। গত শুক্রবার কাপাসিয়া ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“ভরসার নতুন জানালা কৃষির সমৃদ্ধিতে ইউসিবি” প্রতিপাদ্য নিয়ে এগ্রো সি এস আর প্রকল্পের ২০২৩—২৪ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) এর আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বরুন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলার ১৮৪ জন প্রাণিসম্পদ , মৎস্য ও কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। বরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামোনের সভাপতিত্বে ও এফ এম ভিপি চিত্ত রঞ্জন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি কৃষি তথ্য বিশ্লেষক মাটি ও মানুষ উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। হেড অফ এজেন্ট ব্যাংকিং বজলুল হাবিব ভূঁইয়া, হেড অফ মার্কেটিং এজেন্ট ব্যাংকিং নাজমুস সাদাত, হেড অফ এস এম ই ব্যাংকিং মোঃ মহসিনুর রহমান, ইউসিবি ব্যাংকের কাপাসিয়া শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোঃ মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ। প্রশিক্ষণ শেষে ১৮৪ জন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫