Skip to content

মোনালিসা ফিরছেন ?

বিনোদন ডেস্ক
একসময় বেশ ব্যস্ত মডেল ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন—মডেলিং সব কিছুতেই উজ্জ্বল উপস্থিতি ছিল এই তারকার। নাচেও ছিলেন পারদর্শী। কিন্তু হঠাৎ শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান এই তারকা।
ফেসবুকে মোনালিসা জানালেন দেশে ফিরেছেন
বেছে নেন প্রবাসজীবন। সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী।
এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। মোনালিসা বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।
আমাকে আমার দর্শকেরা, ফ্যান—অনুসারীরা ভালোবাসেন, এ কারণে এখনো তাঁরা আমাকে মনে রেখেছেন। তাঁরা আমাকে সব সময়ই পর্দায় দেখতে চান। আমিও দেশকে ভীষণ মনে করি। সে কারণেই দেশে এসেছি। আমিও ফ্যানদের মিস করি। এ কারণে তাঁদের জন্য ভালো কিছু কাজ করব। সামনে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, দেখা যাক।’
ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘আমাদের সময় এই মাধ্যমটা ছিল না। তাই কাজ করা হয়নি। আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। আমার ইচ্ছা আছে, ভালো চিত্রনাট্য, পরিচালক হলে আমি অবশ্যই কাজ করব।’
অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমি সব কিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। বাইরে থাকলেও আমি সব সময়ই দেশের কথা ভাবি।’
দেশের বর্তমান সময়ের কাজ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি “সুড়ঙ্গ” দেখেছি, “প্রিয়তমা” দেখেছি, দেশের সব কিছুই অনুসরণ করি। আমার রুটকে ভুলে যেতে পারি না। নতুন ছেলেমেয়েদের কাজ অনেক ভালো। আশা করছি আরও শিল্পী আসবে, যারা আমাদের শিল্পটিকে এগিয়ে নিয়ে যাবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫