Skip to content

কাপাসিয়ায় মাস্টার মিজানের উপর মিথ্যা অপপ্রচরের প্রতিবাদে মানববন্ধন


আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মোঃ মিজানুর রহমানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে একটি মহল। তারই প্রতিবাদে গতকাল রোববার সকাল এগারোটায় বিদ্যালয়ের সামনের সড়কে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও অপবাদকারী মহিলার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। কাপাসিয়া—রাণীগঞ্জ সড়কের পাশে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র—ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া, কাপাসিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা সুলতানা বলেন, আমি এই ইউনিয়নে দুই দফার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। বর্তমানে আমি অভিভাবক সদস্য। দীর্ঘদিনে আমি মিজান মাস্টারের কোন খারাপ দিক আমার চোখে পড়েনি। আমি মনে করি এটা তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং তার প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশিদ বলেন, মিজান আমার এলাকার ছেলে তাকে সেই ছোটবেলা থেকেই দেখছি। প্রায় ২০ বছরের উপরে সে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পরিশ্রম করে তৈরি করেছে। তার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে শাস্তির দাবি করছি।
এলাকাবাসী শফিকুল ইসলাম সবুজ বলেন, মিজানের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। সে ভালো মানুষ। তার এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপজেলা জুড়ে সাফল্য ও পরিচিতি রয়েছে। তাঁর এ প্রতিষ্ঠানটি ধ্বংস করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয় করতে কিছু লোক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।
উল্লেখ্য: গত ১৫ মে একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে আপত্তিকর একটি সংবাদ প্রচার করে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ভাইরাল হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫