Skip to content

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০ উপজেলার ভোট ৯ জুন, বাকি দুটিতে ৫ জুন

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২০টিতে ভোট হবে ৯ জুন। বাকি দুটিতে হবে ৫ জুন।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

যে ২০ উপজেলায় ৯ জুন ভোট হবে, সেগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝারা; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা; রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।

উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট হচ্ছে আজ। এই ধাপে ভোট হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ—বিভ্রাটের কারণে স্থগিত চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় নির্বাচন হবে চতুর্থ ধাপে, আগামী ৫ জুন। এ ছাড়া মামলার কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় একই দিন ভোট হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫