Skip to content

নরসিংদী জেলা কারাগার হতে পলাতক ডাকাত কাপাসিয়ায় ছিনতাইকালে গ্রেফতার

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর: কাপাসিয়ায় আজ রোববার ভোরে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার এক কলা ব্যাবসায়ীর টাকা ছিনতাই করার পর নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামী মোঃ নয়ন মিয়া (৪৪) কে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঝালোয়ারপাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র। তার বিরুদ্ধে নরসিংদী জেলার মনোহরদী, পলাশ উপজেলা সহ বিভিন্ন জেলায় ডাকাতি, ডাকাতির চেষ্টাসহ ১২ টির অধিক মামলা রয়েছে।
কাপাসিয়া খানা পুলিশ জানায়, মোঃ আবুল কাশেম পিতা— আব্দুল কাদির সাং— আড়ালিয়া, থানা— কাপাসিয়া, জেলা— গাজীপুর, তিনি একজন কলা ব্যবসায়ী। রোববার ভোরে কলা ক্রয়ের জন্য বের হন তিনি। ঘোষেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ইজিবাইকের জন্য অপেক্ষা করা কালীন সময়ে অতর্কিতভাবে পার্শ্বের ঝোপের আড়াল থেকে ০৪ জন সন্ত্রাসী অ¯্র শ¯্র সহ তাকে আক্রমণ করে, কিল ঘুষি মেরে মৃত্যুর ভয় দেখিয়ে ১৪,০০০/ টাকা ছিনিয়ে নিয়ে অপর শিকারের উদ্দেশ্যে তথায় অপেক্ষা করতে থাকে সন্ত্রাসীরা ঐ সময় কলা ব্যাবসায়ী আবুল কাশেম দৌড়ে গিয়ে চিৎকার করলে ঘটনাস্থলের কাছে টোক নয়ন তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয় জনগন উপস্থিত হয়ে মোঃ নয়ন মিয়কে হাতেনাতে ধৃত করে। তার নিকট থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ২,০০০/— টাকা ও ০১ টি রামদা উদ্ধার করে ঐ সময় ঘটনাস্থল হতে আসামীদের ফেলে যাওয়া আরো একটি রামদা উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসা বাদে আসামী নয়ন মিয়া জানায়, এই ঘঠনার সময় তার সঙ্গে আরো তিনজন ছিল। সে আরো জানায়য় গত ১৯/৭/২০২৪খ্রিঃ তারিখ আন্দোলন ও ভাংচুরের সময় নরসিংদী জেলা কারাগার হতে পলায়ন করে সে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া জানায়, ভুক্তভোগী মোঃ আবুল কাশেমের অভিযোগের প্রেক্ষিতে কাপাসিয়া থানার মামলা নং— ২৭, তাং— ২৭/৭/২০২৪ খ্রিঃ ধারা— ৩৯৪ পেনাল কোড রুজু করা হয়েছে। ধৃক আসামী মোঃ নয়ন মিয়াকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫