Skip to content

কাপাসিয়ায় বিজয়োল্লাসে মিষ্টি বিতরণ


স্টাফ রিপোর্টার:
গাজীপুর: গণভবন থেকে গণজাগরণ সারাদেশে আজ ছড়িয়ে পড়েছে। বিজয়ের আনন্দে ভাসছে দেশের প্রতিটি অঞ্চল। কাপাসিয়ার আপামর জনতাও সে আনন্দের জোয়ারে সামিল হয়েছে। মিছিলে মিছিলে মুখরিত হয়ে পড়ছে কাপাসিয়ার প্রতিটি অলিগলি।
আজ সোমবার দুপুরের পর থেকেই সরকার পতনে আভাসে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কোটা বিরোধী ছাত্র আন্দেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীর্রা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল চারটায় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েক হাজার মানুষের মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় এ আনন্দ মিছিল চলতে থাকে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীসহ বিভিন্ন মানুষের মাঝে গণহারে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এ সময় কাপাসিয়ায় মিষ্টির দোকানে মিষ্টি সংকট দেখা দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫