স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি’র সাবেক বহিস্কৃত সভাপতি ও বিশিষ্ট আদম ব্যবসায়ী জামালউদ্দিন আহমদ (৬০) ও আজ শনিবার দুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমদ (সাবু চেয়ারম্যানের) পুত্র। এ বিষয়ে শনিবার বিকালে ওই গৃহবধূ কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তরগাঁও গ্রামের ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশি এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এতে তিনি রাজি না হলে এবং তাকে সতর্ক করার পরও শনিবার দুপুরে তার বাড়িতে প্রবেশ করে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া জানান, এ বিষয় ওই গহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।
কাপাসিয়ায় সাবেক বিএনপি নেতা জামাল উদ্দিন গ্রেফতার
আপডেট :August 17, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
