আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর: শাপলা চত্বরে শহীদ, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও বন্যাকবলিত বিপর্যস্ত মানবতার জন্য হেফাজতে ইসলামের উদ্যোগে দোয়া ও মহাসামাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রোববার বিকেলে কাপাসিয়া উপজেলা বাসস্ট্যান্ডে এ সমাবেশের আয়োজন করেন কাপাসিয়া উপজেলা শাখা হেফাজতে ইসলাম। মহাসমাবেশে সভাপতিত্ব করেন কপাসিয়া উপজেলা শাখা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুস সবুর কাসেমী ও সঞ্চালনা করেন মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসেন কাসেমী, গাজীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, গাজীপুর জেলা হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা ফজলুর রহমান, সদস্য মুফতি আব্দুল মালেক প্রমুখ।
কাপাসিয়ায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত
আপডেট :September 1, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
