Skip to content

না ফেরার দেশে কাপাসিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক কামালের মাতা

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক, কাপাসিয়ার সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেনের মমতাময়ী মাতা আনোয়ারা ফকির (৯০) চলে গেলেন না ফেরার দেশে। গত রোববার সকাল ১০টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের সহধর্মীনী। মৃত্যুকালে তিনি দুই পুত্র, ছয় কন্যা, নাতী—নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক এফ এম কামাল হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একে এম লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইন ও সদস্য সচিব সাইফুল ইসলাম শাহিন (সাংবাদিক), সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তরগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, মরহুমার ছোট ভাই মোঃ আবু সাঈদ আহমেদ। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, কাপাসিয়া উপজেলা রিপোর্টারস ক্লাব, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, গাজীপুর ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে মরহুমার দুই পুত্র কামাল হোসেন এবং জামাল উদ্দিন জানাজায় উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫