Skip to content

ঈদের ছুটি পেয়ে স্বচ্ছ পানি বইছে দূষিত লবনদহে

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরঃ বিষের নহর খ্যাত লবনদহ নদী মানেই কালচে পানি আর দুর্গন্ধ ভরা এক জলাধারের নাম। শিল্পের রাসায়নিক দূষণই যে এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী তা প্রমাণ করার সুযোগ পেয়েছে নদীটি।

ঈদের ছুটিতে সকল কল কারখানা বন্ধ থাকায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পানির রঙ বদলে সাদা রঙ ধারণ করেছে নদীটি। এখানেই স্পষ্ট হয়েছে সিংহভাগ দূষণের কারণ শিল্পের রাসায়নিক তরল বর্জ্য। বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজনকে পোস্ট করতে দেখা গেছে।

পরিবেশবাদী খুরশেদ আলম তাঁর ফেসবুক ওয়ালে লবনদহের সাদা পানির ছবি পোস্ট করে লিখেন, কিছুদিন কলকারখানা বন্ধ থাকলে নদীর রূপ এমনিতেই ফিরে আসবে। এমন দৃশ্য হয়তো আর দু/এক দিন দেখতে পাবো, কারণ যেকোনো দিন আবারও দূষণের থাবা শুরু হয়ে যাবে।

ওই পোস্টে, ‘খুসরু আহমেদ আনাস’ নামে একজন মন্তব্য করে লিখেছেন ‘কল কারখানা খোলা হলেই কালো হয়ে যাবে’।

গাজীপুরের সবচেয়ে দূষিত এবং কারো মতে দেশের সবচেয়ে দূষিত নদী এই লবনদহ। স্থানীয় পরিবেশবাদী ও নদী প্রেমিরা প্রায় দুই যুগ যাবৎ নদীটির দখল ও দূষণ নিয়ে কথা বলে আসছেন। সকলেরই প্রত্যাশা নদী একদিন ফিরবে স্বচ্ছ ধারার রুপে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫