Skip to content

রাজশাহীতে আ.লীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ জনসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার করা হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃ আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, ইয়াছিন আলী (৭০), জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।
সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার ইয়াছিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
অপরদিকে, আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে। তারা দুইজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫