Skip to content

সংবাদ প্রকাশের পর জরুরী ভিত্তিতে এম.এন ডায়িং এ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন

গত মঙ্গলবার (২২শে এপ্রিল) বাংলাভূমি’র প্রথম পাতায় “লবনদহের গলা টিপে ধরেছে এম.এন ডায়িং” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জরুরী ভিত্তিতে আমলে নিয়ে ওই দিনই কারখানাটি পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর।  

সংবাদ প্রকশের পর জরুরী ভিত্তিতে সে দিনই সরেজমিনে বিষয়টি পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রব। তার উপস্থিতিতে সদর দপ্তরের উপ-পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) সৈয়দ আহম্মদ কবীর প্রতিষ্ঠানটির ইটিপি’র আউটলেট ও কারখানার ড্রেনের পানির নমুনা সংগ্রহ করেন।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক আরেফিন বাদলও  পরিদর্শনের বিষয় স্বীকার করেছেন। তিনি বলেন জরুরী পরিদর্শনটি সদর দপ্তর থেকে পরিচালিত হয়েছে, আমরা পরে জানতে পেরেছি। বিষয়টিকে গভীর ভাবে জানার জন্য আমরাও পরিদর্শনে যাবো।

 

পরিদর্শনের বিষয়ে পরিবেশে অধিদপ্তর, সদর দপ্তরের উপ-পরিচালক সৈয়দ আহম্মদ কবীর বাংলাভূমিকে জানান, এম.এন ডায়িং কে লবনদহ খালে কঠিন ও তরল বর্জ্য অপসারণ না করার জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেয়া হয়েছে। খাল হতে কঠিন বর্জ্য অনতিবিলম্বে অপসারণ করার জন্যও বলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫