Skip to content

রাজশাহীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পানিতে ডুবে
মো. ফাহিম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত নগরীর কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পাড় রাজপাড়া থানার মধ্যে হলেও নদী দামকুড়া থানার ভেতরে। তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫