Skip to content

চাউল কলে মিললো ওএমএসের ১৮০ বস্তা চাল

দিনাজপুর বুর‍্যো থেকে :

দিনাজপুরের হিলির একটি চাউল কলে থেকে ১৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে আলী হাট ইউনিয়নের আবুল কালাম মাস্টারের চাউল কলের ঘর থেকে চাল গুলো জব্দ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন , ওএমএসের চাল একটি চাউল কল ঘরে মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে। চাউল কলের ঘর থেকে সুবিধা বঞ্চিত দের জন্য বরাদ্দ ওএমএসের ৩০ কেজি ওজনের ১৮০ বস্তা চাল। তিনি আরো বলেন অবৈধ ভাবে ওএমএসের চাল মজুদকৃত চালের কোনো মালিককে পাওয়া যায়নি। চাল গুলো উদ্ধার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রিকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি নিয়মিত মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রিক খালেদা বানুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মোট উপকার ভোগির কার্ডের সংখ্যা ১৩৪১ জন ৩৬ জন বাদে সবাই চাল পেয়েছেন। মাত্র ৩৬ জন বাকি তাহলে ১৮০ বস্তা চাল এলো কথা থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডিলারের কাছ থেকে তারা চাল বিক্রি করে দিয়েছেন। ঘটনা পর দিন দুপুর ২.৩০মি পর্যন্ত কোন অভিযোগ দায়ের ও কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলার ৩টি ইউনিয়নে এক মাত্র ডিলার আবুল কালাম আজাদও পলাতক আছেন। সব শেষে তিনি মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫