Skip to content

নবীনগরে বিএনপি অফিস ভাংচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ;
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগ নেতা আল আমিন (৪৫)  কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে  নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজেল্লা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন  সাতমোড়া ইউনিয়ন  ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নবীনগর থানা পুলিশ আল আমিন কে বিটঘর বিএনপি  অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার করে  আজ রবিবার (২৭.৪.২৫) আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, বিটঘর  বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫