Skip to content

কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার

ছাইদুর রহমান নাঈম,  কিশোরগঞ্জ থেকে 
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও মনির হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫