Skip to content

সাতক্ষীরায় মাটি খুরে ব্যবসায়ীর লাশ উত্তোলন

জহুরুল কবীর:

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসোর গ্রামের মাটির নিচে থেকে এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করেছে আশাশুনি থানা পুলিশ। রবিবার বিকালে এ লাশ উত্তোলন করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, যশোর কোতোয়ালি থানার ৯৬(২৬)০৩/২৫ নং মামলার আসামী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কুড়িকাউনিয়া গ্রামের হবি গাজীর ছেলে মোঃ সবুজ ওরফে রবিউল (৩৫) এর স্বীকারোক্তি অনুযায়ী আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আসামী মোঃ সবুজ এর শ্বশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ি সংলগ্ন ঘেরের ভেড়ির পাসে মাটির নিচে থেকে রেজাউল ইসলামের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান, যশোর শংকরপুর ইসহাক সড়ক কামরুলের বাড়ির ভাড়াটিয়া মো:রেজাউল ইসলামের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪০) গত ২২/০৩/২০২৫ তারিখ যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ডায়েরি এবং তথ্য অনুসন্ধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬/৪/২৫ রাতে চট্টগ্রামের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকাল ৫টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের আসামী মোঃ সবুজ এর শশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ি সংলগ্ন ঘেরের ভেড়ির পাসে মাটির নিচে থেকে রেজাউল ইসলামের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় আশাশুনি থানার এসআই আলমগীর হোসেন, যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস, এএসআই তমাস মন্ডলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫