Skip to content

মোবাইলে গেইমে অতিরিক্ত আসক্তি; কটিয়াদীতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

ছাইদুর রহমান নাঈম, কিশোরগঞ্জ থেকে 
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোবাইল গেইমে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে জয় সাহা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী।
রোববার (২৭ এপ্রিল) সকালে কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে কটিয়াদী থানার পুলিশ।
নিহত জয় সাহা ময়মনসিংহ নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং কটিয়াদী পশ্চিমপাড়া মহল্লার কানু লাল সাহার একমাত্র ছেলে।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, জয় মোবাইল ফোনে গেইমে অতিরিক্ত আসক্ত ছিল। সে দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটাত এবং রাতজেগে মোবাইল গেইম খেলতো।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার বাবা ফোন বন্ধ করে ঘুমানোর জন্য তাকে তাগিদ দেন, এরপর ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন সকালে জয় সাহার মা ছেলের রুমে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে কটিয়াদী মডেল থানায় খবর দেয়।
জয় সাহার চাচা বেনু লাল সাহা জানান, জয় মোবাইল গেইমে অতিরিক্ত সময় কাটাতো এবং বিকেলে বন্ধুরা খেলার মাঠে গিয়ে খেলা করলেও সে একা একা ঘরে মোবাইল চালাতো। তার ধারণা, মোবাইল গেইমের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়ে সে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অপমৃত্যুর হিসেবে মামলা রুজু করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫