Skip to content

ভন্ড কবিরাজের শ্লীলতাহানি শিকার আদিবাসী কিশোরী

দিনাজপুর বুর‍্যো

দিনাজপুরের বিরামপুরে ভন্ড কবিরাজের ধর্ষনের শিকার আদিবাসী কিশোরী(১২)। ধর্ষণের অভিযোগ ওঠা কবিরাজ সুজন ইসলাম (২৭) কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার এক আদিবাসী পল্লিতে। আটক কবিরাজ সুজন ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের ফরমান আলীর ছেলে।

এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায় রবিবার বিকালে উপজেলার আদিবাসী পল্লিতে কবিরাজ সুজন ইসলাম মসজিদের দানের টাকা তুলতে গিয়ে। আদিবাসী কিশোরীর বাড়িতে গিয়ে জ্বীন তাড়িয়ে বুদ্ধিমত্তা বাড়ানোর কথা বলে। কিশোরীর মাকে মাটিতে দাগ কেটে রেখার মধ্যে থাকতে বাধ্য করে। কিশোরীকে পানি পড়া খাওয়াতে ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে। এ সময় কিশোরী চিৎকার দিলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। কবিরাজ সুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকার লোক জন তাকে আটক করে। গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার এক আদিবাসী পল্লিতে নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনের ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫