Skip to content

রাজশাহীতে এক মণ গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুজন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫