Skip to content

নওগাঁয় আ’লীগের অফিসে চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ মে) দুপুুরের দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫