Skip to content

আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহনাজ পারভীন শোভা গ্রেফতার

নুর আলম সিদ্দিকী মানু :

আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাভূমি’র প্রতিবেদক নুর আলম সিদ্দিকী মানু’কে জানান, “ ৫ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা’র উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে, তদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়।”

সূত্রে জানা গেছে, শাহনাজ পারভীন শোভার বিরুদ্ধে প্রতারণা, সরকারি কাজে বাধা এবং দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫