Skip to content

গ্যাস সিলিন্ডারে গাঁজা, অভিনব কায়দায় পাচারকালে মাইক্রোবাসসহ গ্রেপ্তার ২

শাহান সাহাবুদ্দিন :

অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোয়া (NOAH) মাইক্রোবাসও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (নি:) মো. হারুন-অর-রশীদ।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, আটক মো. মোস্তাক আহমেদ (২৩) ও মো. মিলন হোসেন (৩৪) নওগাঁ জেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১০ প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত। আটক মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর ৭K-0618494 ও চেসিস নম্বর KR42-5022435। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জব্দ করা গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে ওসি আব্দুল হালিম জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫