Skip to content

সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে পালালেন প্রধান শিক্ষক নিলুফা আকতার

নিজস্ব প্রতিনিধিঃ-

সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে পালালেন প্রধান শিক্ষক নিলুফা আকতার। (৫ মে) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১১-নং আলমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিলুফা আকতার কে বিদ্যালয়ে গিয়ে গতবছরের বই সংগ্রহের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, বই সংগ্রহ করেছি।সংগ্রহ করা বই দেখতে চাইলে তিনি শুধু বলেন আছে বই। এরপর তার বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপের টাকার কথা জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক নিলুফা আকতার রেগে গিয়ে বলেন উপরের নির্দেশ আছে বলা যাবে না। এ-বলেই তিনি অফিসের চেয়ার থেকে উঠে খালি শ্রেণিকক্ষে গিয়ে বসে থাকেন।

এ বিষয়ে এসএমসি কমিটির সভাপতি ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদ রানাকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, কোথাও আমাদের এমন কোন নির্দেশ দেওয়া নাই। উল্লেখিত কর্মকান্ডের প্রমাণ পেলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা কে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানকে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে এর আগেও এই প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ ছাপানো হয়েছিল। এছাড়াও তার বিদ্যালয়ের জাতীয় পতাকা পুরানো হয়ে রং বিকৃত হয়ে গিয়েছে। কাগজে ৭৮ জন ছাত্র-ছাত্রী দেখানো হলেও বাস্তবে তা পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫