নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে আসামীর (হাজতি) উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো.সিরাজ মিয়া।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মোজাম্মেল হক।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার খবরে ২০১৬ সনের নয় ফেব্রুয়ারী সিরাজ মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তার বসতবাড়ি থেকে বিক্রির সময় ১লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে সিরাজ মিয়াকে আটক করে।
পরে স্থানীয় সূত্রে মাদক ক্রয় বিক্রয়ের বিষয়ে নিশ্চিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানার এস আই (নিরস্ত্র) মো. এমদাদুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অধিকতর তদন্ত শেষে একই বছরের ১৯ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশট দাখিল করলে
পরবর্তীতে আজ মঙ্গলবার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।
