> পাঠাগার নিধনের বিরুদ্ধে মুখর বইপ্রেমীরা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
শাহান সাহাবুদ্দিন, গাজীপুর থেকে :
সারাদেশে একের পর এক বেসরকারি পাঠাগারে হামলা, লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সংস্কৃতি ও বইপাঠ আন্দোলনের কর্মীরা। এই হামলার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় প্রতিবাদী মানববন্ধন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বইপোকা পাঠাগারের সভাপতি মাধব চন্দ্র মন্ডল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সমাবেশে বক্তব্য দেন শুচি পাঠচক্র পাঠাগারের শাজাহান শোভন, মায়ের আঁচল পাঠাগারের মনিরুল ইসলাম রাজিব, উদীচী গাজীপুর জেলা সংসদের জয়েন্ট সেক্রেটারি নাদিম মোড়ল, বইপোকা পাঠাগারের সদস্য সাগর দাস এবং ঊনিশে মার্চ পাঠাগারের গোলাম মাওলা।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর কুয়াশা বিন্দু, রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরূপার সভাপতি ইমন সাহা, ডুয়েটের শিক্ষার্থী হাসান মেহেদী, কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী উত্তম চন্দ্র মন্ডল, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী কাঁকন, মৃত্তিকা ও শান্ত্বনা।
বক্তারা বলেন, “সারাদেশে মুক্তচিন্তার অন্যতম আশ্রয় পাঠাগারগুলো আজ হুমকির মুখে। একটি বিশেষ গোষ্ঠী ‘নাস্তিকতা’র অভিযোগ তুলে এসব পাঠাগারে হামলা চালাচ্ছে, নিজেদের মত-পথ ও দর্শনের বই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যা কখনোই মেনে নেওয়া যায় না।”
তাঁরা আরও বলেন, “প্রাবন্ধিক প্রমথ চৌধুরী পাঠাগারকে জাতি গঠনের অপরিহার্য অংশ হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন, সাহিত্যের চর্চার জন্য লাইব্রেরি অপরিহার্য, যা ঘর বা কারখানায় সম্ভব নয়। তাই প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় পাঠাগার থাকা প্রয়োজন। অথচ আজ সেই পাঠাগারেই আগুন জ্বলে।”
বক্তারা সম্প্রতি টাঙ্গাইলের অভয়ারণ্য পাঠাগারে লুটপাটের ঘটনায় দুই পক্ষের ‘সমঝোতা’র কঠোর সমালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও, দেশবরেণ্য ভাস্কর রাশার ওপর হামলারও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, “একটি জাতি যখন শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মানুষদের রক্ষা করতে ব্যর্থ হয়, তখন তা জাতিগত বিপর্যয়ের ইঙ্গিত দেয়।”
মানববন্ধন শেষে বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদকারীরা ঘোষণা দেন, “দেশের পাঠাগার, শিল্প ও সংস্কৃতিচর্চার জায়গায় হামলা হলে চুপ করে থাকব না। এই দেশ বইপড়ুয়াদের, মুক্তচিন্তকদেরও।
