প্রিন্স এডওয়ার্ড মাংসাং মধুপুর (টাঙ্গাইল) থেকে :
টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের একব্যক্তির ঝুলন্ত মরদেহের উদ্ধার করেছে মধুপুর পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা তেমাথা এলাকার শালবন ও সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
অধীর সূত্র ধরের পরিবার সূত্রে জানা যায়, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন, সারাদিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন সম্ভাব স্থানে খোঁজাখুজি করেন। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঁখোজ সংবাদ দেওয়া হয়। বুধবার বেলা এগারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বনের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখে তারা তাদের কাকাকে চিনতে পারেন।
মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ দৈনিক বাংলাভূমিকে জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন গাছে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়। নিহত অধীর সূত্রধরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে এমনটি জানান মধুপুর থানা পুলিশ।
