Skip to content

রাজশাহীতে হেরোইনসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
শুক্রবার (৯ মে) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আলীগঞ্জ এলাকার মুনসুর আলীর ছেলে পলাশ আলী (৩৫) ও একই এলাকার গোলাপ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫