লালমনিরহাট প্রতিনিধি:
শনিবার (১০ মে) লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ কমিটি এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।
শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নলিনী চন্দ্র বর্মন (চেয়ার), সুধীর চন্দ্র রায় (মাছ) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (১০ মে) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত লালমনিরহাটের কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ কমিটির এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি পদ প্রার্থী নলিনী চন্দ্র বর্মন (চেয়ার) ও সুধীর চন্দ্র রায় (মাছ) স্ব স্ব মার্কায় শিক্ষক-কর্মচারীদের কাছে ভোট প্রার্থনা করছেন।
