Skip to content

খুলনায় দেশ সংযোগ অফিসে আগুন

খুলনা প্রতিনিধি:

খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশসংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা।
৮মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা’ জানা যায়নি। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ পত্রিকাটির সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের কিছুসময় পর ৩০/৪০জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙ্গে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেএমপির খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা’ জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরের শিরোনাম করা হয়, ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’। সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫