Skip to content

গাজীপুরের কাপাসিয়া আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

মাহাবুর রহমান, কাপাসিয়া (গাজীপুর) থেকে :

গাজীপুরের কাপাসিয়া গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে সকল রাজনৈতিক দল ও সর্বস্তুরের জনগণের জনগণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল এনসিপি ,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
৯ মে শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি বাস টার্মিনাল এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির গাজীপুর জেলার যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম রবি’র সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সদস্য ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন হাফেজ আজিজুল ইসলাম তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল ফাত্তাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামীলীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫