Skip to content

তীব্র গড়মে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসী: সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

বৈশাখী গড়মে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসী। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

১০ মে শনিবার চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসাইন জানান, শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের ১৬ শতাংশ এবং দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ।

চুয়াডাঙ্গা শহরের কোর্ট এলাকায় যশোর-খুলনাগামী পরিবহনের কাউন্টার মাস্টার ঝুনা বলেন, এত পরিমাণ গরম অনুভূত হচ্ছে যে ফ্যানের বাতাসও গরম অনূভুতি হচ্ছে। বসে থেকে কাজ করা যাচ্ছে না।

যাত্রীবাহী বাস চালক আতিকুর জানান, গত রোজার পর থেকে তীব্র গরমে বাসে যাত্রী হচ্ছে না। বাস চালিয়ে তেলের টাকা উঠছে না। গরমে যাত্রী কমে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫