Skip to content

রাজশাহীর দুর্গাপুরে মকবুল হত্যার পাঁচ আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

এম এম মামুন,রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ মে) ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। রোববার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৪ এপ্রিল দুর্গাপুর উপজেলা আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। ঘটনার দিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদের রাজশাহী দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫