Skip to content

রাজশাহীতে বিশেষ অভিযানে ছাত্রলীগের তিনকর্মীসহ গ্রেপ্তার ৩১

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ছাত্রলীগের তিন কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী শেখ মো: মহিদূল ইসলাম (২১), মো: কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও মো: মিজানুর রহমান মিম (২১)। মহিদূল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার মো: জাহঙ্গীর আলমের ছেলে, কৌশিক কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার মো: রুস্তম আলীর ছেলে এবং মিজানুর রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫