Skip to content

দূর্গাপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সোমবার (১২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে বিলে নিজের জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বিকেলে ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। পরে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়াসহ নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, আব্দুল খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা আসলে জানাজায় ও দাফন কাপনে ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি। বাকি খোঁজখবর নিয়ে সরকারি সহযোগিতার প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫