Skip to content

রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু

অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও :

রাণীশংকৈলে বালুবাহী ট্রাক্টর দিয়ে কবরস্থানে মাটি ভরাট করে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে ফেরার পথে কবরস্থান গেটে সাথে বডি ছাঁদ ধসে হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থান গেটের ছাঁদের সাথে লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫