দিনাজপুর বুর্যো :
দিনাজপুরের বাংলাদেশ হিলিতে সীমান্তে ধান ক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরার সন্ধান। পরে খবর পেয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয় কারো হতে পারে।
বুধবার আনুমানিক রাত ১০টায় ভারত বাংলাদেশ হিলি সীমান্তের ঘাসুড়িয়া আদিবাসী এলাকার আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়।
জানা যায় সন্ধ্যার আগ মুহূর্তে সীমান্তের কাছাকাছি ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প নামের এক কৃষক। পরে তিনি ড্রোনটি বাসায় নিয়ে যান। ড্রোনটি বাসায় নিয়ে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে। তিনি পুলিশকে খবর দিলে পরে হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সুজা সহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার ড্রোনটি দেখতে জিপিএস লেখা কালো রঙয়ের নিম্ন মানের সাধারন ড্রোন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন। সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় অসাবধানতা বসত বাংলাদেশের ধান ক্ষেতে পড়ে যায়। প্রাথমিক ভাবে ড্রোন ক্যামেরাটি ভারতীয় হতে পারে ধারণা করা হচ্ছে। তবে এটি সামরিক না কি বেসামরিক তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ড্রোনটি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
