Skip to content

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাঠ বোঝাই গাড়ি উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলারবসদর ইউনিয়নে আর্য্যপুর এলাকায় কাঠ বোঝাই ছয় চাকার গাড়ী উল্টে (স্থানীয় নাম টলি) ৩ শ্রমিক নিহত এবং ২ আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলো– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ওসি ও ইউপি চেয়ারম্যান উভয়ই জানায়, আজ দুপুরের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।  মূমুর্ষ  চালক সহ বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫