Skip to content

ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

এম এম মামুন,রাজশাহী ব্যুরো:
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে তার সরকার তৎপর রয়েছে।শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উপদেষ্টা বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সাথে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব।
তিনি বলেন, যে ক্লসগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব। ফারাক্কা বাংলাদেশ কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত।  জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে।  সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব। -বলেন উপদেষ্টা ফরিদা আখতার। এর আগে তিনি রাজশাহী কলেজে পৌঁছালে কলেজের বিএনসিসি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫