Skip to content

মনোহরদীতে আমপাড়া নিয়ে প্রতিপক্ষের আঘাতে হাফেজ খুন

সাইফুর নিশাদ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

মনোহরদীতে গাছের আম পাড়া নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কোরানের হাফেজসহ তার পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়।তাদের মধ্যে আজ রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত কোরানের হাফেজের মৃত্যু ঘটেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়,মনোহরদীর হাফিজপুর গ্রামের কোরানের হাফেজ আবুল কালামের পরিবারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে গাছের আমপাড়া নিয়ে একটি প্রতিবেশী পরিবারের সাথে বিবাদ ঘটে।এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালাম,তার পিতা,ভাই ও স্ত্রীসহ ৪ জন আহত হয়।

তাদের মধ্যে হাফেজ আবুল কালামের আঘাত গুরুতর বিবেচনায় চিকিৎসার্থে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।এ অবস্থায় আজ রোববার ভোর রাত ৩ টার দিকে তার সেখানে মৃত্যু ঘটেছে।তার পরিবারের অপরাপর সদস্যরাও চিকিৎসার্থে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আব্দুল জব্বার জানান,ইতোপূর্বে মনোহরদী থানায় এ সংক্রান্তে একটি মারামারির মামলা রুজু হয়েছে।এতে দু’ আসামীকে আটক করা হয়।এখন সেটিকে হত্যা মামলায় রুপান্তরে করা হবে।পুলিশ বাদবাকী আসামীদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫