Skip to content

লাকসামে বিদ্যূৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সৈয়দ মুজিবুর রহমান দুলাল,লাকসাম থেকে :

কুমিল্লার লাকসামে রবিবার (১৮ মে) বিদ্যূৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। নিহত ওই শিক্ষক উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ্ বিভাগে শিক্ষকতা করতেন।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যূতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন তিন সন্তানের জনক।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিদ্যূৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এ সংবাদ লিখা পর্যন্ত (বিকেল ৫:৫০ মিনিট) তিনি ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫