Skip to content

রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, ব্যবসায়ীদের বিক্ষোভ

সিনিয়র স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে ভারতীয় বলে দেশি জাতের ২৪টি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) দুপুরে গরুর মালিকরা ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে। এ নিয়ে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়েছে।
গরুর মালিকরা বলেন, কুরবানি ঈদকে সামরে রেখে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে নিয়ে ছাড়পত্রসহ যানবাহনে করে যাচ্ছিলেন। এসময় গরু গুলো জব্দ করে বিজিবির সদস্যরা।
গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও যোগ দেন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।
গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরু গুলো তারা তানোর উপজেলার বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সে গরুগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না।
এই বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্যে দিতে রাজি হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫