Skip to content

নানা আয়োজনে নেত্রকোনায় প্রাণ বৈচিত্র্য দিবস উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকৃতির যত প্রাণবৈচিত্র্য বেঁচে থাকে এই প্রতিপাদ্যে নেত্রকোনায় আন্ত:র্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার(২২) দুপুরে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র এর সহযোগিতায় সবুজ সংহতি কমিটি জেলার সদরের কাইলাটি হাজী আব্দুল রহমান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের  অংশগ্রহণে আলোচনা, প্রকৃতি ও প্রাণি  পরিচিতি ও বর্তমান ও বিলুপ্ত প্রাণির ছবিসহ রং বেরং এর ব্যানার ফ্যাস্টুন,প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রাণি রক্ষায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিলপ্রাণপ্রকৃতি ও টেকসই উন্নয়নের সাথে সংহতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সবুজ সংহতি কমিটির সভাপতি ও কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার, তানভীর হায়াৎ খান, কাইলাটি স্কুলের প্রধান শিক্ষক পলাশ আহমেদ ফকির লেখক গবেষক সোহরাব উদ্দিন আকন্দ,সেভ দ্যা এনিমেলস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল  ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই নদী, পাখি, ব্যাঙ, কেঁচো, মৌমাছি, প্রজাপতি,শামুক,ঝিনুক,গাছ,মাছ সহ ১৫ প্রাণবৈচিত্র্য তাদের প্রয়োজনীয়তা ,পারস্পরিক নির্ভরশীলতা, শ্রদ্ধাবোধের বিষয়টি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং।
আলোচনায় প্রধান অতিথি নেত্রকোনা সবুজ সংহতি কমিটির সভাপতি ও কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার বলেন,“ টেকসই উন্নয়ন  প্রাণ- প্রকৃতি সুরক্ষা করে। অপরিকল্পিত ও পরিবেশ বিধ্বংসী উন্নয়নের ফলে দিনের পর দিন প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। প্রাণ সুরক্ষার উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। বন হারিয়ে যায় মানে অনেক কিছু হারিয়ে যায়। নদী হারিয়ে যায় অনেক জলজ গ্রাণের অস্তিত্ব হারিয়ে যায়।হাওর হারিয়ে যায় অনেক মাছের বৈচিত্র্য হারিয়ে যায়। মাছ, গাছ, লতাপাতা, পাখি, বন্যপ্রাণি, বনজ,স্থলজ খাবার, ধানজাত, ঔষধিগাছ, অনুজীব,ব্যাঙ, কেঁচো, মৌমাছি, প্রজাপতিসহ সকল উদ্ভিদ বা প্রাণের খাদ্যে বিশৃংখলা দেখা দেয়”
জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, দাবানল, খরা, অপরিকল্পিত উন্নয়ন,পরিবেশের ভারসাম্য নষ্ট, প্রাণীর আবাসস্থল ধ্বংস, প্রাণির খাদ্য সংকট, দুর্বল আইন, চোরা শিকারী, হাওর জলাভূমি ও নদীর নাব্যতা হ্রাস, ভূমিতে অতিরিক্ত বিষ প্রয়োগ,বন্যপ্রাণী নিয়ে বাণিজ্য,বিদেশী আগ্রাসী প্রাণির আমদানি, মানুষের নির্দয় ব্যবহার এর কারণে  প্রকৃতি ও মানবজাতির জন্য জরুরি এই প্রাণবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে দিন দিন। চাই টেকসই উন্নয়ন। তবেই প্রাণ-প্রকৃতি বাঁচবে।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নেত্রকোনা অঞ্চলের প্রাণবৈচিত্র্যের ছবি সম্মিলিত বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন প্রদর্শন করে প্রকৃতি রক্ষায় শপথ গ্রহণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫