Skip to content

সোনাগাজীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

ফেনী থেকে শহীদুল ইসলাম মামুন:
শিক্ষার গুণগত মান উন্নয়নে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, খাতা ও টিফিন বক্স) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে প্রথম ধাপে উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদৰ্শ স্কুল এন্ড কলেজে মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নূর উল্যাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদৰ্শ স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ শাহিদ ফরিদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবদুল কাদের, বিদ্যালয়ের সহ- সভাপতি নিজাম উদ্দিন,
সদস্য রহমত আলী সজিব, ইমাম উদ্দিন রাসেল, আদর্শ ছাত্রসংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহেল,তরুণ সমাজ সেবক তারেক রহমান,রিদোয়ান হাসান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৬২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, খাতা ও টিফিন বক্স) বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫