Skip to content

বিরলে বিশ্বব্যাংকের ০৩ টি সোলার প্লান্ট ইরিগেশন সিস্টেম স্থাপন

দিনাজপুর বুর‍্যো :
দিনাজপুরের বিরলে বিশ্বব্যাংকের ০৩ টি সোলার প্লান্ট ইরিগেশন সিস্টেম স্থাপন করে স্বল্প মূল্যে পরিমাণ পানি সেচের ব্যবস্থা।
জানা যায় ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় বিরল উপজেলার ৩ ইউনিয়নে রবিপুর (বিরল ইউনিয়ন), বিশ্বনাথপুর (ধর্মপুর ইউনিয়ন) এবং বসন্তপুর (পলাশবাড়ী ইউনিয়ন) এ মোট ০৩ টি সোলার প্লান্ট ইরিগেশন সিস্টেম স্থাপন করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে নদীর পানি উত্তোলনের মাধ্যমে সেচের সুব্যবস্থা করা হয়েছে সাধারণ কৃষকের জন্য। কোন প্রকার জ্বালানী খরচ না করে রিনিউয়েবল এনার্জী ব্যবহারের মাধ্যমে সাধারণ কৃষক যেন কৃষি করতে পারে এবং ভূট্টার পরিবর্তে যেন সবজির এলাকা বৃদ্ধি পায় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিএসএডাব্লিউএম প্রকল্পটি। কৃষকরা এখানে গ্রুপ ভিত্তিক এবং অন্যান্য কৃষক এখান থেকে স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় পরিমাণ পানি সেচের জন্য পাচ্ছেন। বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সকল প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অত্যন্ত জনবান্ধব এবং দিনাজপুর জেলায় শুধুমাত্র বিরল এবং কাহারোল উপজেলায় পরিচালিত হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫