Skip to content

নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের ফেলে যাওয়া দেশীয় তৈরি বন্দুক উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ হেডম্যান চাকপাড়ায় রবিবার গভীর রাতে ডাকাতির সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করা হয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
রবিবার (২৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে টমটম চালক আইলা মং চাকের বাড়ি থেকে ব্যাটারিগুলো ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাতের দল। এসময় এলাকাবাসীর টের পেয়ে তারা নতুন চাকপাড়া যাওয়ার রাস্তার মাথায় জঙ্গলে ২টি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দেশীয় তৈরি বন্দুকটি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের বলেন,এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ব্যবস্থা নেয়।”
বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করি। এই বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। এ ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫