Skip to content

মুক্তি রানী হত্যা মামলায় অভিযুক্তকে ফাসির রায় দিয়েছে আদালত

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলায় কাওসার মিয়াকে(১৮) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।   মঙ্গলবার(২৭ মে) বিকালে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবারসহ রাষ্ট্র পক্ষের আইনজীবী। রায় দ্রুত কার্যকর কররা দাবী বাবা মায়ের।
মামলায় রাষ্ট্রপক্ষকের আইনজীবী ছিলেন এডভোকেট আবুল হাসেম ও আসামী পক্ষের আইজীবী ছিলেন এডভোকেট দেলুয়ারা বেগম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামে প্রেমে প্রত্যাক্ষিত হয়ে গত ২০২৩ সনের ২ মে ছালিপুড়া উচ্চ বিদ্যালয় থেকে সহপাঠীসহ অন্যান্যদের নিয়ে বাড়ি ফেরার পথে পথরোধ করে প্রকাশ্যে দিবালোকের দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার শামছুদ্দীনের ছেলে মো. কাওসার মিয়া। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার জেলে নিখিল চন্দ্র বর্মণের মেয়ে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে। কিন্তু মুক্তি বখাটে কাওসাররের প্রস্তাবে সাড়া না দিয়ে এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে ২৩ সনের ২ মে বিকালে স্কুল থেকে ফেরার পথে পিছন থেকে দা দিয়ে কুপিয়ে যখম করে। স্থানীয়রা এসে উদ্ধার করে দ্রুত বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে ওই দিন রাতেই মুক্তির মৃত্যু হয়। পরে বাবা বাদী হয়ে তাকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ ৪৮ ঘন্টার মধ্যেই কাওসারকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে।
১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসেম জানা, মামলা দুই বছরের মধ্যে এরকম একটি রায় হওয়ায় তাদের বিচার প্রত্যাশীদের আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে। আর এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় এত দ্রুত হওয়ায় আমরাও খুশি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫